সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ

প্রকাশ:

সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এই সফরের উদ্দেশ্যে রওনা হন।

সফরকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্স-এর প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

সৌদি আরবে অবস্থানকালে নৌবাহিনী প্রধান বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। এছাড়া দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক জোরদার, প্রশিক্ষণ এবং অন্যান্য সহযোগিতামূলক বিষয়ে তিনি মতবিনিময় করবেন। নৌবাহিনী প্রধানের এই সফর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন