বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

প্রকাশ:

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৩শে জুলাই রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন। একই দিনে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

শেয়ার করুন