সংস্কার না হলে বর্তমান সরকারের পতন ঘটানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশে সংস্কার কার্যক্রম বাস্তবায়িত না হলে এবং শেখ হাসিনার বিচার সম্পন্ন না হলে বিএনপি সরকারের পতন ঘটানো হবে। রোববার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে আয়োজিত এক পদযাত্রা কর্মসূচিতে তিনি এ কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় ৬ জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক কর্মসূচি পালন করছে এনসিপি। এই কর্মসূচির অংশ হিসেবেই পোরশায় পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

অনুষ্ঠানে বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, যারা বর্তমানে ক্ষমতায় আছেন তারা যেন মিডিয়াতে গরম কথাবার্তা না বলেন। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে দিল্লি গেছেন, আর বর্তমান মন্ত্রী-এমপিরা পালানোর জায়গা পাবেন না। তিনি আরও বলেন, তারা একটি সভ্য ও সুন্দর বাংলাদেশ গড়তে চান বলেই ভদ্র আচরণ করছেন, তবে কেউ সীমা অতিক্রম করলে কীভাবে টেনে নামাতে হয় তা তাদের জানা আছে। তিনি সরকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তা বন্ধের দাবি জানান।

বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দক্ষিণবঙ্গে বন্যায় ৩৯ জন নাগরিক মারা গেলেও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীকে নির্বাচনের আগে ছাড়া আর খুঁজে পাওয়া যায়নি। এ সময় তিনি প্রতিবেশী দেশ ভারতের বিজেপি ও আরএসএস বাহিনীরও সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অতীতে বারবার লড়াই করেছে এবং তারা কখনোই ভারতের সেবাদাস হবে না।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ এবং জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

তিনি বলেন, ‘ভারতের ওই খানে যারা গেরুয়া সন্ত্রাস করে—বিজেপি, আরএসএসের যে গুন্ডা বাহিনী, আমরাও তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ৪৭-এ আজাদির লড়াই করেছে, ৭১-এ যুদ্ধ করেছে, ৯০-এ করেছে, ২৪-এ করেছে।

শেয়ার করুন