মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিল বাংলাদেশ

প্রকাশ:

দেশের জ্বালানি সংকট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সরকার মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। গত রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ে মসাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ব্যাপক। এ পরিস্থিতিতে মিয়ানমার থেকে পাইপলাইন স্থাপনের মাধ্যমে জ্বালানি সংগ্রহের বিষয়টি বাংলাদেশ বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এর আগে চট্টগ্রাম পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের যে প্রস্তাব ছিল, সেটিও নতুন করে পর্যালোচনার বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেছে।

মিয়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আকারে গ্যাস সরবরাহের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে, যাতে মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন।

দুই দেশের দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন মন্ত্রী। এই লক্ষ্যে তিনি মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর কথা বলেন এবং প্রয়োজন হলে নিজেও মিয়ানমার সফরের আগ্রহ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ টেনে জ্বালানিমন্ত্রী বলেন, সেখানে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর গঠনের যে প্রস্তাব এসেছে, তাতে দুই দেশের মধ্যে গ্যাস পাইপলাইন নির্মাণ একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে।

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ে মসাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের পক্ষ গ্যাস আনার বিষয়ে আগ্রহ জানানো হয়।

শেয়ার করুন