কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়ার সংসদ সদস্য (এমপি) আমির হামজা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনি কুষ্টিয়া শহরের আরুয়াপাড়ায় অবস্থিত দেবাশীষ দত্তের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমপি আমির হামজা বলেন, তিনি দেবাশীষ দত্তের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সরকারিভাবে যেটুকু সহযোগিতা করা সম্ভব, তা নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে, ব্যক্তিগত উদ্যোগে মেয়েটির স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তার পড়াশোনার সর্বোচ্চ দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই জনপ্রতিনিধি।
তিনি আরও বলেন, ব্যক্তিগত কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিতভাবে পরিবারটির খোঁজখবর রাখা হবে। আমির হামজা বলেন, জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, আল্লাহ তাদের মানুষের সেবার জন্যই বের করেছেন এবং সেই দায়িত্ব থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১১: ৪৮আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১১: ৫৯





