শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

প্রকাশ:

রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে নামাজ আদায়ের পর তিনি জিয়া স্মৃতি কমপ্লেক্সে উপস্থিত হন।

সেখানে পৌঁছে তিনি জিয়া দম্পতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি। এই সফরে তার সঙ্গে ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী।

সমাধি কমপ্লেক্সের নিরাপত্তা বেষ্টনীর বাইরে উপস্থিত দলের নেতা-কর্মী ও সমর্থকরা এ সময় হাত নেড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান। রাজনীতির দীর্ঘ পথচলায় বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও বহুবার দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে শ্রদ্ধা জানিয়েছেন।

শেয়ার করুন