জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি নিয়ে দুঃখ প্রকাশ মন্ত্রণালয়ের

প্রকাশ:

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রদর্শিত তথ্যচিত্রে ত্রুটির অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ৫ আগস্ট বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ উপস্থাপনায় ত্রুটির অভিযোগ ওঠে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যচিত্রটি পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরিমার্জন করা হবে এবং এরপর দ্রুততম সময়ে তা প্রকাশ করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্ভুল, তথ্যভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলকভাবে সংরক্ষণের বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযোগ জানানোর অধিকার সবার থাকলেও তা নিয়মতান্ত্রিক উপায়ে হওয়া উচিত। রাষ্ট্রীয় অনুষ্ঠানে গোলযোগ সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলে মন্ত্রণালয় মনে করে। এছাড়া প্রধানমন্ত্রীকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর অভিযোগ তুলে এ ধরনের বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে রাষ্ট্রবিরোধী ও গণতন্ত্রবিরোধী অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ৫ আগস্ট বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ উপস্থাপনায় ত্রুটির অভিযোগ ওঠার পর সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

শেয়ার করুন