নরসিংদীর শিবপুরে মৃদু ভূমিকম্প, কাঁপল ঢাকার আশপাশ

প্রকাশ:

নরসিংদীর শিবপুরে মৃদু মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ০।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। প্রাথমিকভাবে এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, গত বছর নরসিংদী এলাকায় কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং সে সময় বেশ কিছু হতাহতের ঘটনাও ঘটেছিল।

শেয়ার করুন