মেহেরপুর সীমান্তে বিএসএফের হাতে কৃষক আটক, প্রতিবাদে দুই ভারতীয়কে আটক

প্রকাশ:

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত পয়েন্ট থেকে আবদুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে। আটক আবদুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তের দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসলের চাষ করে আসছেন। আজ সকালে জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।

এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আবদুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ জানান, বিএসএফের কাছে দাদাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও তারা তাতে সাড়া দেয়নি। এর ফলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় কৃষককে আটক করেন, যাদের নাম সচিন কর্মকার ও নারায়ণ দেব।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ বেলা দুইটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কর্মকর্তারা একটি পতাকা বৈঠক করেন। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, পতাকা বৈঠকের মাধ্যমে আবদুল মান্নানকে ফেরত দেওয়া হয়েছে এবং এলাকাবাসীর হাতে আটক দুই ভারতীয়কেও তাদের সীমান্ত বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তাদের একজনের নাম সচিন কর্মকার, অপরজন নারায়ণ দেব।’.কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আজিবর রহমান (২৩) নামের এক বাংলাদেশি তরুণকে আটক করেছে বিএসএফ।

অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারলেও আজিবর বিএসএফের হাতে আটক হন।বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে ঢুকলে বিএসএফ তাঁকে আটক করে।

শেয়ার করুন