দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

প্রকাশ:

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩১ জন রোগী শনাক্ত হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার পরিসংখ্যানের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩৮ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে এখন পর্যন্ত মোট ৭৩১ জন শিশুর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন