সারা দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৮৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।





