সাশ্রয়ী ও উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়ার আহ্বান

প্রকাশ:

বাংলাদেশি রোগীদের বিশ্বমানের চিকিৎসা সেবা এবং সাশ্রয়ী খরচ নিশ্চিত করার লক্ষ্যে মালয়েশিয়াকে গন্তব্য হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশে ‘মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল’ (MHTC)-এর বিশেষ উদ্যোগ ‘U-Turn’ ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

গত সোমবার (১৭ আগস্ট ২০২৬) ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে এক দ্বিপক্ষীয় সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এস সরদার মো. সাখাওয়াত হোসেনের সাথে MHTC-এর প্রতিনিধি দল সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওথম্যান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

MHTC-এর তথ্যানুযায়ী, উন্নত প্রযুক্তিগত সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাপ্যতা এবং চিকিৎসা ব্যয়ের সাশ্রয়ী প্রকৃতির কারণে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা ভ্রমণ খাতে বাংলাদেশি রোগীদের অংশগ্রহণ বেড়েছে। এর ফলে আগের বছরের তুলনায় এই খাতে মালয়েশিয়ার রাজস্ব ২২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিনিধি দলটির বাংলাদেশ সফর চলবে ১৭ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত। এই সময়ে তারা বিভিন্ন স্থানীয় হাসপাতাল, রেফারেল এজেন্সি এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগ জোরদার করার বিষয়ে কাজ করবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ও দুই দেশের মধ্যকার চিকিৎসা সহযোগিতার প্রসারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।

শেয়ার করুন