মালয়েশিয়া দূতাবাসে ‘৩৬ জুলাই’ অনুষ্ঠানে প্রবাসীদের বয়কট ও ক্ষোভ

প্রকাশ:

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ বা ‘৩৬ জুলাই’ পালিত হলেও এই আয়োজন ঘিরে প্রবাসীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জুলাইয়ের সেই উত্তাল সময়ে কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী প্রবাসীদের একটি বড় অংশকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।

আন্দোলনকারী প্রবাসীদের অভিযোগ, যারা সরাসরি বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নিয়েছিলেন এবং তৎকালীন সময়ে পুলিশের হাতে আটক বা দূতাবাসের হয়রানি ও হুমকির শিকার হয়েছিলেন, তাদের কাউকে এই অনুষ্ঠানে ডাকা হয়নি। এছাড়া অনুষ্ঠানে প্রদর্শিত দুটি ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধর নাম উল্লেখ না করায় ক্ষোভ আরও বেড়েছে। ‘৩৬ জুলাই স্মৃতি সংসদ মালয়েশিয়া’ এই অনুষ্ঠানটি বয়কট করেছে এবং দূতাবাসের কর্মকর্তা প্রণব ভট্টাচার্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে।

সংগঠনটির সমন্বয়ক শেখ সেলিম জানান, আন্দোলনের সময় তৎকালীন দূতাবাসের কর্মকর্তা খোরশেদ আলম খাস্তগীর ও বর্তমান কর্মকর্তা প্রণব ভট্টাচার্য প্রবাসীদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়েছিলেন এবং পাসপোর্ট বাতিলের হুমকি দিয়েছিলেন। তিনি অবিলম্বে প্রণব ভট্টাচার্যের প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

পিএইচডি গবেষক ও জুলাই সমন্বয়ক আলমগীর চৌধুরী আকাশ বলেন, প্রকৃত যোদ্ধাদের বাদ দিয়ে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। আন্দোলনের সমন্বয়ক মো: মোকাম্মেল হুসাইন দাবি করেন, দূতাবাসের কর্মকর্তাদের সাথে ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক আছে এমন ব্যক্তিদেরই কেবল আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে দূতাবাসের কর্মকর্তা প্রণব ভট্টাচার্য কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে মালয়েশিয়া সফরে আসা প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হককে দূতাবাসের কর্মকর্তাদের অপসারণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক মাস হয়েছে।

২৪ এর জুলাই এ কোটা বিরোধী আন্দোলনের সেই উত্তাল সময়ে যে সমস্ত প্রবাসীরা দলমত নির্বিশেষে বিক্ষোভ ও মানববন্ধনে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্নভাবে পুলিশের হাতে আটক, দূতাবাসের হুমকি ও হয়রানির শিকার হয়েছিলেন তাদেরকে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসে ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

তাছাড়া অনুষ্ঠানে প্রদর্শিত দু’টি ডকুমেন্টারিতে জুলাইয়ে শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধর কোনো নামও নেয়া হয়নি। ২৪ এর জুলাইয়ে কুয়ালালামপুরে যে সমস্ত প্রবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছিলেন তাদের বিরুদ্ধে দূতাবাসের কর্মকর্তা প্রণব ভট্রাচার্য় পুলিশ লেলিয়ে দিয়েছিলেন সেই প্রণব ভট্রাচার্য-ই ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষ

শেয়ার করুন