৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর গ্রেপ্তার দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর

প্রকাশ:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে দণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর বুধবার মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মোজাফফরকে শনাক্ত ও আটক করা সম্ভব হয়েছে। তিনি দীর্ঘ ৪৫ বছর ধরে আত্মগোপনে ছিলেন। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোর্ট মার্শালের জন্য মোজাফফর হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন