মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার

প্রকাশ:

ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদকে গ্রেপ্তার করেছে মহেশপুর থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩২ মিনিটের দিকে মহেশপুর পৌর কাঁচা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

মহেশপুর থানা সূত্রে জানা গেছে, ময়জদ্দীন হামীদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে এবং সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তার ময়জদ্দীন হামীদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৭.৩২ এর দিকে মহেশপুর পৌর কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন