মাগুরার শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ

প্রকাশ:

মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় আজ ঘোষণা করা হবে। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন।

এর আগে গত ২৪ আগস্ট এই মামলার শুনানি শেষ হয়। পরে ২৫ আগস্ট রায়ের দিন ধার্য থাকলেও তা পিছিয়ে আজ সোমবার নির্ধারণ করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক এবং আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের মার্চ মাসে রমজানের ছুটিতে মাগুরা সদর উপজেলার শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশু আছিয়া। ৫ মার্চ রাতে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালানো হয়। পরবর্তীতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ এপ্রিল পুলিশ অভিযোগপত্র দাখিল করে। এরপর ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয় এবং ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এই মামলায় রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। মাত্র ১৩ কার্যদিবসে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। এর আগে গত বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এ মামলায় রায় ঘোষণা করেছিলেন।

শেয়ার করুন