মাদারীপুরে থানা থেকে গ্রিল ভেঙে নারী আসামির পলায়ন, দুই পুলিশ প্রত্যাহার

প্রকাশ:

মাদারীপুর সদর মডেল থানায় পুলিশি হেফাজতে থাকা ৩৫ বছর বয়সী এক নারী বারান্দার গ্রিল ভেঙে পালিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সদর মডেল থানার ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদুর রহমান ওই নারীকে আটক করেছিলেন। থানার মূল ভবন নির্মাণাধীন থাকায় বর্তমানে ওসির বাসভবনের নিচতলায় অস্থায়ীভাবে কার্যক্রম চলছে। সেখানে হাজতখানা না থাকায় ওই নারীকে বারান্দার একটি কক্ষে রাখা হয়েছিল। রাত দেড়টার দিকে সুযোগ বুঝে তিনি গ্রিল ভেঙে পালিয়ে যান।

ঘটনার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রমজান আলীসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এসআই মোকসেদুর রহমান বলেন, তাকে কথা বলতে নিষেধ করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে ঘটনাটি তদন্তের জন্য শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানিয়েছেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পালিয়ে যাওয়া ওই নারীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) সঙ্গে কথা বলেন।’.এদিকে ওই ঘটনায় শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সর্কেল) ফারিহা রফিককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন