ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস, দায়িত্ব হারালেন মিরাজ

প্রকাশ:

সাদা বলের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় উঠেছিল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর থেকে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে এবং তাকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। বুধবার অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় মিরাজকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে।

মিরাজের স্থলাভিষিক্ত হিসেবে ওয়ানডে দলের নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। লিটন আগে থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এই নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে সাদা বলের ক্রিকেটের দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি। এখন দেখার বিষয়, নতুন এই দায়িত্ব কাঁধে নিয়ে লিটন দাস কতটা সাফল্য বয়ে আনতে পারেন।

শেয়ার করুন