দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড তাদের আঞ্চলিক বিক্রয় বিভাগে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১০ জন টেরিটরি অফিসার বা টেরিটরি ম্যানেজার নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়।
নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি
- পদের নাম: টেরিটরি অফিসার অথবা টেরিটরি ম্যানেজার (রিজিওনাল সেলস)।
- পদসংখ্যা: ১০ জন।
- চাকরির ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- অভিজ্ঞতা: ব্যাংক বা ফিনটেক স্টার্টআপ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সসীমা: ২০ থেকে ৩৮ বছর।
দায়িত্ব ও কর্মপরিধি
নিযুক্ত কর্মীকে নির্ধারিত এলাকায় বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, ডিস্ট্রিবিউশন কাভারেজ সম্প্রসারণ এবং ট্রানজেকশন লক্ষ্য নিশ্চিত করতে হবে। এছাড়া বাজার বিশ্লেষণ ও পারফরম্যান্স পর্যালোচনার মাধ্যমে এরিয়া ম্যানেজারকে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা, স্টক ফ্লো তদারকি, সেলস প্রমোশন, চ্যানেল পার্টনারদের সাথে যোগাযোগ রক্ষা এবং টিম মিটিং পরিচালনার মতো দায়িত্ব পালন করতে হবে। প্রার্থীকে দুর্গম ও প্রান্তিক এলাকায় কাজ করার মানসিকতা রাখার পাশাপাশি চমৎকার যোগাযোগ দক্ষতা, নেগোসিয়েশন সক্ষমতা এবং দ্রুত পরিবর্তনশীল পরিবেশে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। চমৎকার লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা, ভালো প্রেজেন্টেশন এবং ইনফ্লুয়েন্সিং ও নেগোসিয়েশন দক্ষতা আবশ্যক। চ্যানেল পার্টনার ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং ডিস্ট্রিবিউটর কর্মীদের প্রশিক্ষণ দেওয়া।
সুযোগ-সুবিধা
- বেতন: আলোচনা সাপেক্ষে।
- অন্যান্য সুবিধা: মোবাইল বিল, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, কম্প্রিহেনসিভ স্বাস্থ্য বা মেডিকেল বিমা এবং সপ্তাহে দুই দিন ছুটি।
আবেদন প্রক্রিয়া
চাকরির বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের নিয়মাবলি জানতে আগ্রহী প্রার্থীরা নগদের নির্ধারিত নিয়োগ লিংকে প্রবেশ করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১১ অক্টোবর ২০২৬।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- ব্যাংক বা ফিনটেক স্টার্টআপ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা।





