৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী

প্রকাশ:

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে।

নির্বাচনী কৌশল নিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও স্থানীয় নির্বাচনে সব দল আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই প্রেক্ষাপটেই ঢাকার দুই সিটি নির্বাচনের জন্য জামায়াত নিজস্ব প্রার্থী ঠিক করেছে।

অনুষ্ঠানে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর প্রসঙ্গেও কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, যারা প্রথাগত রাজনীতি করেন এবং এই ভূখণ্ডের ইতিহাস সম্পর্কে অবগত নন, কেবল তারাই এমন আচরণ করতে পারেন।

শেয়ার করুন