গ্রিসে দাবানল ছড়ানোর অভিযোগে ইসরায়েলি পর্যটক আটক

প্রকাশ:

গ্রিসের পর্যটন কেন্দ্র ক্রিট দ্বীপে নিষেধাজ্ঞা অমান্য করে বারবিকিউ জ্বালানোর মাধ্যমে দাবানল সৃষ্টির অভিযোগে এক ইসরায়েলি পর্যটককে আটক করেছে স্থানীয় পুলিশ। ৩৫ বছর বয়সী ওই পর্যটককে শনিবার আটক করা হয় এবং রোববার তাকে রেথিমনোর আদালতে হাজির করার কথা রয়েছে।

ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায় প্লাকিয়াস পর্যটন শহরের নিকটবর্তী দক্ষিণ রেথিমনোর সেলিয়া গ্রাম এলাকায়। গ্রিক ফায়ার সার্ভিসের অগ্নিসংযোগ তদন্ত ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ওই এলাকায় একটি ভাড়া করা ভিলার আঙিনায় কয়েকজন ইসরায়েলি পর্যটক অবস্থান করছিলেন। সেখানে নিষেধাজ্ঞা সত্ত্বেও বারবিকিউ জ্বালানো হলে বাতাসের মাধ্যমে আগুনের স্ফুলিঙ্গ শুকনো গাছপালায় ছড়িয়ে পড়ে এবং দ্রুত তা আশেপাশের খোলা জায়গায় দাবানলের রূপ নেয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, পানি বহনকারী ট্যাংকার, হেলিকপ্টার ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা প্রায় চার ঘণ্টা নিরলস চেষ্টা চালান। গ্রিসে গত কয়েক সপ্তাহ ধরেই ভয়াবহ দাবানলের পরিস্থিতি বিরাজ করছে। এর আগে রেথিমনো এলাকায় বড় ধরনের দাবানলের কারণে হাজারো স্থানীয় বাসিন্দা ও পর্যটককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছিল। এ ধরনের ভয়াবহ পরিস্থিতির কারণে গ্রিক কর্তৃপক্ষ উচ্চ অগ্নিঝুঁকির দিনগুলোতে বারবিকিউসহ আগুনের স্ফুলিঙ্গ তৈরি করতে পারে এমন সব ধরনের কর্মকাণ্ডের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় পর্যটন শহর প্লাকিয়াসের কাছে দক্ষিণ রেথিমনোর সেলিয়া গ্রাম এলাকায় আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর শনিবার ৩৫ বছর বয়সী ওই ইসরায়েলি পর্যটককে আটক করা হয়। তাকে রোববার রেথিমনোর আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

শেয়ার করুন