৫ আগস্ট পল্টনে সমাবেশ ও গণমিছিলের ঘোষণা ইসলামী আন্দোলনের

প্রকাশ:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিল করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই যৌথসভায় দলীয় নেতারা সমবেতভাবে কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

শেয়ার করুন