চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত রাখা, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বুধবার বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে প্রায় আধা ঘণ্টা সড়ক আটকে রাখেন। এর ফলে মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, কয়েকশ শিক্ষার্থী বেলা আড়াইটার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের পর তারা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। শিক্ষার্থীদের সরে যাওয়ার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবেই শিক্ষার্থীরা এই পদযাত্রা শুরু করেছেন বলে জানিয়েছেন। একই দিনে বেলা একটার পর রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনেও শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তরায় অবরোধের কারণেও ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার অভিযোগ তুলে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আসছেন। মঙ্গলবার ও বুধবারের এসব কর্মসূচির কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।আজ বুধবার বিকেল ৩টার দিকে তারা সায়েন্স ল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন।জা





