চট্টগ্রাম বাদে সারা দেশে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে

প্রকাশ:

দেশের অন্যান্য শিক্ষা বোর্ডগুলোর অধীনে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা জেলাগুলোতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমন্বয় কমিটি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আকতারুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা সকল জেলার পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী চলবে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা এবং ওই বোর্ডের অধীনে থাকা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত থাকবে। এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ জুলাই ২০২৬ সোমবার, ১৫ জুলাই ২০২৬ বুধবার এবং ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা চট্টগ্রাম বিভাগের ৫ জেলা ব্যাথিত নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সকল জেলা) এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ১৩/০৭/২০২৬-সোমবার, ১৫/০৭/২০২৬-বুধবার এবং ১৬/০৭/২০২৬-বৃহস্পতিবার-এর এইচএসসি/আলিম/ এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরী

শেয়ার করুন