বৃটেনের সংসদীয় শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রী সরাসরি দেশটির জনগণের ভোটে নির্বাচিত হন না। এই প্রক্রিয়াটি মূলত পরোক্ষ এবং সংসদীয় কাঠামোর ওপর নির্ভরশীল।
নির্বাচনের সময় ভোটাররা কেবল তাদের নিজ নিজ এলাকার প্রতিনিধি বা সংসদ সদস্য (এমপি) নির্বাচন করেন। দেশটিতে মোট ৬৫০টি সংসদীয় আসন রয়েছে। জাতীয় নির্বাচনের পর যে রাজনৈতিক দল হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়, অথবা অন্য কোনো দলের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারে, সেই দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।




