দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ

প্রকাশ:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সব ধরনের নৌযোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল থেকে যাত্রীরা দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য নলছিরা ঘাটে অপেক্ষা করলেও উত্তাল নদীর কারণে সিট্রাক, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলারের কোনোটিই ঘাট ছেড়ে যেতে পারেনি।

ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন জানিয়েছেন, আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ায় ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে এবং আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে।

এ বিষয়ে হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে হাতিয়া চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট রুটে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এসব রুটে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১৪: ৩৪আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৪: ৪৪

শেয়ার করুন