গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করেছেন হাসনাত-সারজিস: রাশেদ খান

প্রকাশ:

গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতার কারণে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ছাত্র উপদেষ্টা হওয়ার সুযোগ পাননি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ তোলেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন। তিনি অভিযোগ করেন, এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি হাতে নিলেও তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচারের চেয়ে বিএনপির বিরুদ্ধে হুমকির সুরই বেশি ছিল।

৭ আগস্ট রাতের একজন ছাত্র উপদেষ্টার কথোপকথনের প্রসঙ্গ টেনে রাশেদ খান প্রশ্ন তোলেন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ যথাক্রমে ১ ও ৪ নম্বর সমন্বয়ক হয়েও ছাত্র উপদেষ্টা হতে পারলে, ২ ও ৩ নম্বর সমন্বয়ক হওয়া সত্ত্বেও কেন হাসনাত ও সারজিস উপদেষ্টা হতে পারেননি। তিনি দাবি করেন, তাদের পেছনে থেকে কাজ করেও আসিফ মাহমুদ উপদেষ্টা হয়েছেন, কিন্তু বিশ্বাসঘাতকতার কারণেই হাসনাত ও সারজিস সেই সুযোগ বঞ্চিত হয়েছেন। এ সময় তিনি ফাঁস হওয়া এনসিপি নেতা ও সংসদ সদস্য হান্নান মাসউদের একটি অডিওর বিষয়টিও উল্লেখ করেন।

শেয়ার করুন