ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশ অবগত নয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আইনি লড়াইয়ের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।





