সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

প্রকাশ:

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। গত ৫ জুলাই, রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই নতুন নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রীতে প্রধানমন্ত্রীর ছবি—সেটি থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকেরই হোক না কেন—তা ব্যবহার করা যাবে না।

এর পরিবর্তে, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য এবং বার্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রে আরও বলা হয়, প্রচারসামগ্রীর নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য ও সামঞ্জস্যপূর্ণ তথ্যগুলো সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

শেয়ার করুন