গাজায় ইসরাইলি বিমান হামলায় তিন শিশুসহ নিহত ৫

প্রকাশ:

গাজা সিটির সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বিমানবাহিনী। মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গাজার আল-শিফা হাসপাতালের একটি সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

এই হামলায় এখন পর্যন্ত তিন শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শেয়ার করুন