সন্ত্রাসের পথ না ছাড়লে জামায়াতেরও পতন হবে: গণঅধিকার পরিষদ

প্রকাশ:

সন্ত্রাসের পথ পরিহার না করলে জামায়াতে ইসলামীরও শেখ হাসিনার মতো পতন হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। রোববার রাজধানীর বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় ও নাইটিংগেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিজয়নগর মোড়ে এসে শেষ হয়। কুষ্টিয়ায় দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে হাসান আল মামুন অভিযোগ করেন, জামায়াতে ইসলামী রামদা ও হকিস্টিক ব্যবহার করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এই ঘটনায় দুজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের পায়ের গোড়ালি কেটে দেওয়া হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বক্তব্যের সমালোচনা করে বলেন, তার বক্তব্য সহিংসতাকে উসকে দিচ্ছে এবং এটি চরম মিথ্যাচার। গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মী আক্রান্ত হলে দেশের মানুষ নীরব থাকবে না বলেও তিনি সতর্ক করেন।

হাসান আল মামুন আরও বলেন, ২০২৪ সালের গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার হলে ১৯৭১ সালের গণহত্যার দায়ে জামায়াতে ইসলামীরও বিচার হতে হবে। ৫ আগস্টের পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর হামলার দায় জামায়াতকে নিতে হবে এবং তাদের ক্ষমা চাইতে হবে। এছাড়া তিনি কুষ্টিয়ায় হামলার ঘটনায় আমির হামজাকে আইনের আওতায় আনার দাবি জানান।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য রবিউল হাসানের সঞ্চালনায় এই সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান হাসান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক এবং যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান।

এ সময় ২৪ সালের গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার হলে, ৭১ সালের গণহত্যার দায়ে জামায়াতে ইসলামীরও বিচার হবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির ওপর হামলা চালিয়েছে। এসব দায় থেকে জামায়াত কখনো বের হতে পারবে না। এর দায় জামায়াতকে নিতেই হবে এবং ক্ষমা

শেয়ার করুন