গফরগাঁওয়ে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশ:

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কান্দি দারোগাবাড়ী গ্রামের মরহুম ফারুক সরকারের ছেলে মো: জসিম উদ্দিন (৪৮) এবং কন্যা মণ্ডল গ্রামের মরহুম গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ তাইজ উদ্দিন (৪২)। তাদের কাছ থেকে সর্বমোট ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার মুখী স্কুলের বাজারে উপপরিদর্শক (এসআই) মো: আব্দুল বারেকসহ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মো: জসিম উদ্দিনকে গ্রেফতার করে।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এসআই মো: আরিফ হাসানের নেতৃত্বে পুলিশের অপর একটি দল বাঙ্গাল কান্দি এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ তাইজ উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পাগলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন