৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫ হাজার মিটার জাল

প্রকাশ:

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযানে ৫ হাজার মিটার জাল ও ৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের একটি যৌথ দল। রোববার (১৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত তেঁতুলিয়া নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের বিস্তারিত

অভিযান শেষে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে। এ বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন