নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরের দিকে শিশুদের বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা পুকুরে নেমে তল্লাশি চালিয়ে চার শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন।

উদ্ধারের পর সন্ধ্যায় তাদের দ্রুত চিকিৎসার জন্য নেয়া হয়। এর মধ্যে দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে একটি স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। তবে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিশুগুলোর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন