চীনের অর্থনৈতিক রূপান্তরের জনক সাবেক প্রধানমন্ত্রী ঝু রোংজি মারা গেছেন

প্রকাশ:

চীনের অর্থনৈতিক রূপান্তরের অন্যতম কারিগর ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রোংজি মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) বেইজিংয়ে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৭ বছর। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ঝু রোংজি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে তিনি দেশটির উপপ্রধানমন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর সংস্কার, করকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা এবং বাজারমুখী অর্থনীতির প্রসারে তার অবদান ছিল অপরিসীম।

এছাড়া, চীনের বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) অন্তর্ভুক্তির ক্ষেত্রেও ঝু রোংজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দীর্ঘ সময় ধরে চলা কঠিন আলোচনার পর তার নেতৃত্বেই চীন ডব্লিউটিওতে যোগদানের সুযোগ পায়, যা পরবর্তী সময়ে দেশটির বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

শেয়ার করুন