আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে কমিশন আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করে। প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার।
এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়ায় নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।





