সারাদেশে ৪১ লাখ ফ্যামিলি কার্ড আগামী তিন মাসের মধ্যে প্রকৃত ও যথাযথ পরিবারের মাঝে বিতরণ নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। শুক্রবার (২৪ জুলাই) মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হল রুমে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী রাজিব আহসান সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠপর্যায়ের তথ্য সংগ্রহে নিয়োজিত সুপারভাইজার ও মাঠকর্মীদের সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ এবং কার্ড বিতরণে দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানটিতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধূরী দিনু এবং সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন।
এছাড়াও বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি ও সদস্য সচিব আমজাদ পোদ্দার সভায় অংশ নেন। সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল হোসাইন, উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ এবং পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





