জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীদল: মির্জা ফখরুল

প্রকাশ:

জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠান শেষে প্রয়াত এই অধ্যাপকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধীদল থেকে দাবি করা হচ্ছে যে জুলাই সনদ সংসদে আদায় না হলে রাজপথের ফয়সালা হবে। তিনি একে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা হিসেবে অভিহিত করে বলেন, আমরা যেসব দল একত্রে আন্দোলন করেছি, তারাই জুলাই সনদে স্বাক্ষর করেছি এবং প্রতিটি অক্ষর বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচিত দল তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এটি বাস্তবায়ন করবে, যা ৩১ দফার মতোই আমাদের প্রতিশ্রুতি।

গণভোটের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, গণভোটের বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। তিনি আরও বলেন, উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়ে আমরা কখনোই একমত হইনি। সে সময় সংস্কার কমিশন আমাদের সম্মতি ছাড়াই তাদের প্রস্তাবনাগুলো নিয়ে এসেছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে তিনি দাবি করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আহ্বায়ক অধ্যাপক আবদুল লফিত মাসুদ, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এ ছাড়াও সাংবাদিক মোস্তফা কামাল মজুদার, এম আবদুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক শেখ সাদী ও কবি নাহিদ নজরুল সভায় অংশ নেন।

জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে ‘অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এক স্মরণ সভায় তিনি অভিযোগ করেন। অনুষ্ঠান

শেয়ার করুন