ডাচ-বাংলা ব্যাংক পিএলসি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি গত ১৩ আগস্ট থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এছাড়া বাংলা ও ইংরেজিতে কার্যকর যোগাযোগ দক্ষতা থাকা আবশ্যক। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। কর্মস্থল হবে দেশের যেকোনো জায়গায়।
বেতন কাঠামোর বিষয়ে জানানো হয়েছে, শিক্ষানবিশকালে মাসিক ৪০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এক বছর পর স্থায়ী হওয়ার পর বেতন বৃদ্ধি পেয়ে ৫৯ হাজার ২৪৫ টাকা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।





