নয়া দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) আয়োজিত একটি সেমিনার ও সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। ২৯ আগস্ট, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই আয়োজনে আওয়ামী লীগের নেতারা অংশ নেওয়ার কথা ছিল। তবে দিল্লি পুলিশ অনুষ্ঠানটির অনুমতি দিতে স্পষ্ট অস্বীকৃতি জানায়। তিলক মার্গ থানার সিলযুক্ত নথিতে পুলিশ স্পষ্টভাবে লিখে দিয়েছে যে, কিছু বিতর্কের কারণে এই প্রোগ্রামটি অনুমোদিত নয়।
এফসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজকরা তিলক মার্গ থানায় যোগাযোগ করেছিলেন। এর পরেই পুলিশ তাদের অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্তের কথা জানায়। এফসিসির ম্যানেজার সদস্যদের পাঠানো এক নোটিশে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরের বিষয় বলে উল্লেখ করেছেন। হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই ‘সেমিনার-কাম-প্রেস কনফারেন্স’-এ আলোচক হিসেবে আওয়ামী লীগের একজন সদস্যসহ মোট ১০ জনের অংশ নেওয়ার কথা ছিল।
প্যানেলে ছিলেন চেক রাজনীতিক ওন্দ্রেজ দস্তাল, জার্মান কূটনীতিক পিটার ফারেনহোল্টজ, বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী নুরান নবী, বাংলাদেশি আইন বিশেষজ্ঞ সেলিম মাহমুদ, নেপালের শিশু অধিকারকর্মী সুন্দর ঘিমিরে, রোহিঙ্গা অধিকারকর্মী রবি আলম, এফসিসি-আইএপিসির চেয়ারম্যান ভেঙ্কট নারায়ণ, সাবেক কূটনীতিক বীনা সিক্রি, ইউনাইটেড ডিপ্লোম্যাটিক কাউন্সিলের সভাপতি আসিফ ইকবাল এবং হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের মহাসচিব গোলাম জিলানি।
এফসিসির সভাপতি ওয়ায়েল আওয়াদ জানিয়েছেন, এটি একটি বুদ্ধিবৃত্তিক আলোচনার আয়োজন ছিল, তবে পুলিশের অনুমতি না পাওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি অবগত নন। এদিকে, নয়াদিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) শচীন শর্মা পুলিশের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, এ ধরনের প্যানেল আয়োজনের জন্য পুলিশের অনুমতির প্রয়োজন হয় না এবং তারা কোনো অনুষ্ঠানে হস্তক্ষেপ করেননি।
এর আগে গত ৫ আগস্ট এফসিসিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছিলেন। ওই অনুষ্ঠানে বর্তমান বাংলাদেশ সরকার নিয়ে মন্তব্য করায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। এফসিসির একটি সূত্র জানিয়েছে, ওই ঘটনার রেশ ধরেই বর্তমান অনুষ্ঠানটিতে নিরাপত্তার কারণ বা অন্য কোনো বিতর্কের অজুহাতে পুলিশি বাধা এসেছে বলে ধারণা করা হচ্ছে।
এফসিসির সহকারী ম্যানেজার দিল্লি পুলিশের কাছে নিরাপত্তাব্যবস্থার জন্য পুলিশ সদস্য মোতায়েনের অনুরোধ করেছিলেন। চিঠিতে বলা হয়, ২৯ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এফসিসি ও বেলজিয়ামভিত্তিক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সেমিনার-কাম-প্রেস কনফারেন্স হওয়ার কথা। কোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সংবাদ সম্মেলনের জন





