ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। শোনা যাচ্ছে, আগামী শনিবার তার জন্মস্থান মাদেইরা দ্বীপে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। তবে ব্যক্তিগত জীবনের এই সংবাদের পাশাপাশি বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে তার বিশাল ও বিলাসবহুল সুপারকার সংগ্রহ। ব্রিটিশ একটি ট্যাবলয়েড পত্রিকার হিসাব অনুযায়ী, রোনালদোর গ্যারেজে থাকা গাড়িগুলোর সম্মিলিত বাজারমূল্য প্রায় ১০ কোটি পাউন্ড।
৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের গ্যারেজের একটি ঝলক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘মাই টয়েস’ বা ‘আমার খেলনা’। পর্তুগালে তার বিলাসবহুল প্রাসাদের মার্বেল মোড়ানো গ্যারেজে সারি সারি রাখা গাড়িগুলো যেন ব্যাটম্যানের বিখ্যাত ব্যাটকেভকেও ম্লান করে দেয়। রোনালদো নিজেই নিশ্চিত নন ঠিক কতটি গাড়ি তার সংগ্রহে আছে। তবে গত বছর পিয়ার্স মরগানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি হেসে বলেছিলেন, সংখ্যাটি ৪০ বা ৪১টি হতে পারে।
রোনালদোর সংগ্রহের সবচেয়ে আকর্ষণীয় গাড়ি হলো অত্যন্ত বিরল বুগাত্তি সেন্টোদিয়েচি, যার মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ পাউন্ড। বিশ্বে মাত্র ১০টি সেন্টোদিয়েচি তৈরি হয়েছে। এছাড়া তার সংগ্রহে রয়েছে ৫০ লাখ পাউন্ডের বুগাত্তি শিরন, ২৫ লাখ পাউন্ডের বুগাত্তি ভেরন গ্র্যান্ড স্পোর্ট ভিতেস এবং ৩২ লাখ পাউন্ডের বুগাত্তি টুরবিয়োঁ। বুগাত্তি ব্র্যান্ডের প্রতি তার বিশেষ ভালোলাগার কথা তিনি নিজেই জানিয়েছেন।
ফেরারি ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রেও রোনালদোর সংগ্রহ বেশ সমৃদ্ধ। এর মধ্যে রয়েছে প্রায় ৬০ লাখ পাউন্ড মূল্যের ফেরারি এসপি৩ ডেটোনা, ৫০ লাখ পাউন্ডের ফেরারি মোনজা এসপি১, ৫ লাখ পাউন্ডের ফেরারি পুরোসাংগুয়ে এসইউভি, যা তিনি পারিবারিকভাবে ব্যবহার করেন এবং ১০ লাখ পাউন্ডের ফেরারি ৫৯৯ জিটিও।
তার গ্যারেজে থাকা ফর্মুলা-১ প্রযুক্তির ইঞ্জিনসমৃদ্ধ মার্সিডিজ-এএমজি ওয়ান হাইপারকারের দাম প্রায় ২৪ লাখ পাউন্ড। এছাড়া ম্যাকলারেন স্পিডটেইল (মূল্য প্রায় ২৫ লাখ পাউন্ড) এবং ম্যাকলারেন সেনা (বর্তমান মূল্য প্রায় ১২ লাখ পাউন্ড) তার সংগ্রহের বিশেষ অংশ। অন্যান্য বিলাসবহুল গাড়ির মধ্যে রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্তাদর, বেন্টলি ফ্লাইং স্পার এবং মার্সিডিজ জি-ওয়াগন ব্রাবাস। ২০২৪ সালে আল-নাসর ক্লাব তাকে ও তার সতীর্থদের বিএমডব্লিউ এক্সএম এসইউভি উপহার দিয়েছিল।
রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজও তাকে একাধিক গাড়ি উপহার দিয়েছেন। এর মধ্যে রয়েছে ৬ লাখ ৩০ হাজার পাউন্ডের মার্সিডিজ জি-ওয়াগন ব্রাবাস এবং ২ লাখ ৫০ হাজার পাউন্ডের রোলস-রয়েস ডন। তবে এসব দামি গাড়ি সংগ্রহের বিষয়ে রোনালদো জানিয়েছেন, তিনি এখন গাড়ি কেনাকে অনেকটা দামি চিত্রকর্ম কেনার মতো বিনিয়োগ হিসেবে দেখেন। তিনি প্রায়ই গাড়ি চালান না, বরং সংগ্রহের নেশাতেই এগুলো কিনে থাকেন।
সংগ্রহের সবচেয়ে মূল্যবান গাড়ি: রোনালদোর সংগ্রহের সেরা আকর্ষণ হলো অত্যন্ত বিরল বুগাত্তি সেন্টোদিয়েচি। এর মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ পাউন্ড। বিশ্বে মাত্র ১০টি সেন্টোদিয়েচি তৈরি হয়েছে। ১৬০০ হর্সপাওয়ারের এই হাইপারকারের পাশেই রয়েছে তার ৫০ লাখ পাউন্ডের বুগাত্তি শিরন এবং ২৫ লাখ পাউন্ডের বুগাত্তি ভেরন গ্র্যান্ড স্পোর্ট ভিতেস।
তিনি তখন তার নতুন কেনা বুগাত্তি টুরবিয়োঁ-এর কথা বলছিলেন, যার প্রারম্ভিক মূল্য ৩২ লাখ পাউন্ড।রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ-ও তাকে একাধিক বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। এর মধ্যে রয়েছে- ২০২০ সালে ৩৫তম জন্মদিনে উপহার দেয়া ৬ লাখ ৩০ হাজার পাউন্ডের মার্সিডিজ জি-ওয়াগন ব্রাবাস। ২০২২ সালের বড়দিনে বড় লাল ফিতা দিয়ে সাজানো ২ লাখ ৫০ হাজার পাউন্ডেরও বেশি মূল্যের রোলস-রয়েস ডন। সেই সময় ইনস্টাগ্রামে রোনালদো লিখেছিলেন, এই অসাধারণ চমকের জন্য ধন্যবাদ, আমার ভালোবাসা।





