কক্সবাজার কারাগারে মাদক মামলার এক কয়েদির মৃত্যু

প্রকাশ:

কক্সবাজার জেলা কারাগারে মো. মহিউদ্দিন সোহাগ (২৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কুতুবদিয়াপাড়ার ফদনার ডেইল এলাকার বাসিন্দা ছিলেন। গত ২৯ এপ্রিল একটি মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।

কারা কর্তৃপক্ষের ভাষ্যমতে, কারাগারে থাকা অবস্থায় আজ রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মহিউদ্দিন সোহাগ। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মৃত কয়েদির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন