নীতি সুদহার কমিয়ে ৯.৫০ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ:

দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পর মুদ্রানীতির প্রধান হাতিয়ার নীতি সুদহার বা রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটি (এমপিসি) তাদের পূর্বের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসে রেপো রেট ১০ শতাংশ থেকে কমিয়ে ৯.৫০ শতাংশ নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত এমপিসির ১৩তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও কমিটির সভাপতি মো. মোস্তাকুর রহমান এফসিএমএ।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেট ১১.৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট ৭.৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন সুদহার কাঠামো আগামী ২ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।

পর্যালোচনা শেষে কমিটি মুদ্রানীতির প্রধান হাতিয়ার নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেট ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে।

তবে সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

শেয়ার করুন