মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ বাড়লো

প্রকাশ:

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে তিনি আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে। তাকেও পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শেয়ার করুন