বিপিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন ড. রফিকুল ইসলাম

প্রকাশ:

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলাম। রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

বিপিসির শীর্ষ এই পদে নিয়োগের আগে গত কয়েক মাসে বেশ কিছু প্রশাসনিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত ২৬ জুলাই বিপিসির তৎকালীন চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর প্রায় এক সপ্তাহ পদটি শূন্য থাকার পর ২ আগস্ট জিয়াউল হককে বিপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়। এর পাঁচ দিন পর ৭ আগস্ট জিয়াউল হককে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়।

পরবর্তীতে পদটি পুনরায় পাঁচ দিন খালি থাকার পর গত ১২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে বিপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

শেয়ার করুন