৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট সাময়িক স্থগিত

প্রকাশ:

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দাম্মাম ও রিয়াদ রুটে তাদের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত ২২ অক্টোবর বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জাতীয় পতাকাবাহী সংস্থাটি এ তথ্য জানিয়েছে। গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, দাম্মাম রুটে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। এছাড়া রিয়াদগামী ফ্লাইটগুলোর কার্যক্রম ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। এ বিষয়ে টিকিট ও ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন