মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার ভেতরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
এই বিস্ফোরণের ঘটনায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) রয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।





