বাঁশখালীতে ৩০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ:

চট্টগ্রামের বাঁশখালীতে থানা ভবনের গেট থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ জিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বাঁশখালী পৌরসদরস্থ থানা গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি লাল রংয়ের স্কুটিও জব্দ করা হয়েছে।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আরিফ জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এ সময় একটি স্কুটিকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাকে আটক করে। পরবর্তীতে তার ব্যবহৃত স্কুটিটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মোহাম্মদ জিয়ার বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আলী আকবর ডেইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুতুইন্নাপাড়া গ্রামে। তার বাবার নাম আবদুল হাকিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, জিয়া একজন বড় মাপের মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত ইয়াবার এই চালানটি তিনি চট্টগ্রাম শহরে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন