প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক

প্রকাশ:

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এই সরকারি আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২১ আগস্ট তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছিল।

উল্লেখ্য, গত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হয়েছে। এই নতুন আইনের আওতায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশে বিনিয়োগের পরিধি বিস্তার, বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা প্রদান এবং বিনিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন