বেসরকারি সংস্থা ‘আর্স বাংলাদেশ’ তাদের ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির আওতায় খুলনা বিভাগের সকল জেলায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে মোট ৩৬২টি পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিয়োগকৃত পদের বিপরীতে বেতন ও অন্যান্য সুবিধার বিবরণ নিম্নরূপ: জোনাল ব্যবস্থাপক পদে ২ জন নেওয়া হবে, যাদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। আঞ্চলিক ব্যবস্থাপক পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে, যেখানে শিক্ষানবিশকালে ৪৫,০০০ টাকা বেতন দেওয়া হবে এবং স্থায়ীকরণের পর সংস্থার বেতনকাঠামো অনুযায়ী তা কার্যকর হবে। সহকারী শাখা ব্যবস্থাপক পদে ১০০ জন এবং শাখা হিসাবরক্ষক পদে ৫০ জন নিয়োগ দেওয়া হবে; উভয় পদের ক্ষেত্রেই শিক্ষানবিশকালে বেতন ৩০,০০০ টাকা এবং পরে সংস্থার নিয়ম অনুযায়ী বেতন নির্ধারিত হবে। এছাড়া ক্রেডিট অফিসার পদে ২০০ জন নিয়োগ দেওয়া হবে, যাদের শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৮,৪৫০ টাকা বেতন প্রদান করা হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মীরা উৎসব বোনাস, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা, বিবাহ ভাতা, পিতৃত্ব ভাতা, প্রণোদনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধাসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অথবা ডাক বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের ঠিকানা হলো: নির্বাহী পরিচালক, আর্স বাংলাদেশ, বাড়ি নং-২৩০, কিসমত নওয়াপাড়া, উপশহর, যশোর-৭৪০০। আবেদনের সাথে ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।





